চাটগাঁ নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে নিজের দাফতরিক প্যাডে এই চিঠি লেখেন মার্কিন প্রেসিডেন্ট।
যেখানে তিনি বোয়িং বিমান কেনার আগ্রহের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করেন। এছাড়া চিঠিতে শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন চিঠির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘আমি সবেমাত্র বোয়িং বিমান কেনার বিষয়ে আপনার চিঠি পেয়েছি এবং আপনার কেনার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। বোয়িং আপনাকে হতাশ করবে না এবং আমি এ বিষয়টি মনে রাখবো। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমি খুব অদূর ভবিষ্যতে আপনার সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি।
তিনি আরও লেখেন, বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই। তারা অনেক কিছুর মধ্য দিয়ে গেছে, কিন্তু আপনার নেতৃত্বে আমি নিশ্চিত যে তাদের এবং আপনার দেশের একটি উজ্জ্বল ভবিষ্যৎ আছে।
চাটগাঁ নিউজ/জেএইচ






