প্রধানমন্ত্রীর আগমন ঘিরে চাটগাঁবাসীর প্রত্যাশা, থাকছে কী বড় ঘোষণা!
চাটগাঁইয়া টক শো

চাটগাঁ নিউজ ডেস্ক: রাত পোহালেই আগামীকাল রোববার চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর প্রথম চট্টগ্রাম সফর।  তাইতো তাঁর এই সফরকে ঘিরে চাটগাঁবাসীর মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসব ও উৎসাহ। অপেক্ষায় আছেন চট্টগ্রাম নিয়ে প্রধানমন্ত্রীর বড় কোনো ঘোষণার। আর এই প্রত্যাশা নিয়েই ঘুমাতে যাবেন চাটগাঁর মানুষ।

তবে কী বিষয়ে ঘোষণা দিবেন তা নিয়ে জানা না গেলেও কিছুটা আঁচ করা যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার ঘোষণা আসতে পারে প্রধানমন্ত্রীর কাছ থেকে। এছাড়া বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে বন্ধ হয়ে যাওয়া শিল্প-কারখানা খুলে দিয়ে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করার ঘোষণাও আসতে পারে। সেই সাথে চট্টগ্রামের উত্তরে বা দক্ষিণে একটি হাসপাতাল নির্মাণের ঘোষণা দিতে পারেন তিনি।

জানা গেছে, এই সফরে প্রধানমন্ত্রী বন্যাদুর্গতদের পুনর্বাসন ও ঘর হস্তান্তর, স্থানীয় উন্নয়ন প্রকল্প তদারকি এবং নেতাকর্মীদের সাথে সাংগঠনিক বৈঠক করবেন। তাই প্রধানমন্ত্রীর তাৎপর্যপূর্ণ এই সফর সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের মধ্যে তৈরি করেছে বিশেষ প্রত্যাশা।

আর প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে ও সমসাময়িক বিষয় নিয়ে সিপ্লাস টিভিতে আয়োজন করা হয়েছে ‘চাটগাঁইয়া টক শো’।

সিপ্লাস টিভি ও চাটগাঁ নিউজের প্রধান সম্পাদক আলমগীর অপুর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ।

বিস্তারিত সিপ্লাস টিভিতে……

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top