পটিয়ায় গাউছিয়া তৈয়বিয়া মাদ্রাসায় কামিল পাঠদানের অনুমতি

পটিয়া প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রামের পটিয়া উপজেলার সাঁইদাইর গাউছিয়া তৈয়বিয়া দিলোয়ারা বেগম সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কামিল (এম.এ) শ্রেণিতে পাঠদানের অনুমতি লাভ করেছে।

কেভিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত এ মাদ্রাসার কামিল (এম.এ) শ্রেণির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওলাদে রাসুল পীরে বাঙাল, রাহনুমায়ে শরিয়ত ও তরিকত হযরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ (মা.জি.আ.)।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হযরত সৈয়দ মোহাম্মদ কাশিম শাহ (মা.জি.আ.), হযরত সৈয়দ মোহাম্মদ আকিব আহমদ শাহ (মা.জি.আ.), চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান, মাদ্রাসার সাবেক সভাপতি আলহাজ্ব আহমদুল হক আহমদ, আনজুমান ট্রাস্টের জেনারেল সেক্রেটারি আনোয়ার হোসেন।

এ ছাড়া মাদ্রাসা কমিটির সদস্য মোহাম্মদ ফোরকান, ইদ্রিস চৌধুরী অপু, সাইফুল ইসলাম, মাদ্রাসার অধ্যক্ষসহ শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কামিল শ্রেণিতে পাঠদানের অনুমতি লাভের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উচ্চশিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হলো বলে সংশ্লিষ্টরা জানান।

চাটগাঁ নিউজ/পিবলু/এমকেএন

Scroll to Top