চাটগাঁ নিউজ ডেস্ক : সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মো. আফতাব মজুমদার প্র: জয়কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এনসিপি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় স্বাক্ষরিত একটি চিঠিতে এ বিষয়ে নিশ্চিত করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নীতি, আদর্শ এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেক সদস্যের মৌলিক দায়িত্ব, কিন্তু আপনার বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে একটি গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। এমতাবস্থায়, দলীয় গঠনতন্ত্র ও প্রযোজ্য সাংগঠনিক বিধান অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সম্মানিত আহ্বায়ক ও সদস্য সচিব এর নির্দেশক্রমে আপনাকে (মো. আফতাব মজুমদার) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
এই আদেশ ২৩ জুলাই, ২০২৬ খ্রি. থেকে কার্যকর বলে গণ্য হবে। এখন থেকে দলের কোনো সাংগঠনিক কার্যক্রম, সিদ্ধান্ত বা পরিচয়ের সাথে আপনার কোনো প্রকার সম্পর্ক থাকবে না।
এর আগে এসসিপি নেতা মো. আফতাব মজুমদার জয়ের বিরুদ্ধে এক তরুণীকে বিয়ের আশ্বাস ও প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। ভুক্তভোগী তরুণী চান্দগাঁও থানায় ধর্ষণ মামলা দায়ের করলে বুধবার (২২ জুলাই) তাঁকে গ্রেফতার করে পুলিশ।
চাটগাঁ নিউজ/এসএ





