ডিজিটাল নাম্বার প্লেট-স্মার্ট কার্ড দেয়ার নামে টাকা আদায়, যা বললেন মেয়র!

চাটগাঁ নিউজ ডেস্ক: ‘ডিজিটাল নাম্বার প্লেট ও স্মার্ট কার্ড’ দেওয়ার নামে নগরীর তিনটি ওয়ার্ডে প্রতিটি ফ্ল্যাট থেকে ৫০০ টাকা করে আদায় করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এমন অভিযোগে গত ১৭ জুন সামজিক যোগাযোগ মাধ্যমে টাকা আদায়ের রশিদসহ একটি ‍ভিডিও ভাইরাল হয়। যে রশিদে স্বাক্ষর রয়েছে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের। তবে সেই স্বাক্ষরটি জাল ও টাকা আদায়ের প্রজ্ঞাপনটি ভুয়া বলে সিপ্লাসের কাছে দাবি করেছেন স্বয়ং চসিক মেয়র।

জানা গেছে, যারা টাকা নিতে এসেছিল তারা ২৩ সেপ্টেম্বর ২০২৫ সালে জারিকৃত সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা এস এম সরওয়ার কামাল স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের কাগজও দেখিয়েছে। যেখানে বলা হয়- প্রতিটি ডিজিটাল হোল্ডিং নম্বর প্লেট ও কার্ড তৈরি, স্থাপন ও অন্যান্য কার্যক্রম বাবদ সর্বমোট ৫০০ টাকা ফি নির্ধারণ করা হলো। তবে টাকা আদায়ে কোন প্রকার বাধ্যবাধকতা বা চাপ প্রয়োগ করা যাবে না।

ঐ প্রজ্ঞাপন থেকে জানা যায়, কুর্শা যুব উন্নয়ন সমবায় সমিতি নামে একটি প্রতিষ্ঠানকে এসব ডিজিটাল প্লেট স্থাপনের অনুমতি প্রদান করেছে চসিক।

বিস্তারিত সিপ্লাস টিভিতে………

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top