চান্দগাঁওয়ে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জোবাইরুল হাসান আরিফ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চান্দগাঁওয়ের বাহির সিগন্যাল বৌদ্ধ জনপদের পূর্ব পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি বসতঘর পুড়ে গেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সঞ্জীব বড়ুয়া ও সমীরণ বড়ুয়ার মূল ঘরসহ বেশ কয়েকটি বসতঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনপিপি) যুগ্ম মুখ্য সংগঠক, চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক ও সাবেক চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী জোবাইরুল হাসান আরিফ।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং অগ্নিকাণ্ডে তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জোবাইরুল হাসান আরিফ ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতায় এগিয়ে আসার আশ্বাস দেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top