কোস্ট গার্ডের অভিযানে কয়লা-ভুষিসহ ২ বোট জব্দ

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের পতেঙ্গায় চোরাই কয়লা ও গমের ভুষিসহ ২টি কাঠের বোট জব্দ করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (৩১ জুলাই) সকালে পতেঙ্গা থানাধীন ১৫নং ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ২টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৬ হাজার টাকা মূল্যের এক টন খনিজ কয়লা ও ৬০০ কেজি গমের ভুষিসহ চোরাইকাজে বোট দুইটি জব্দ করা হয়। এসময় চোরাকারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top