সন্দ্বীপ প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি কুকুরকে নির্যাতন ও পানিতে চুবিয়ে মারার ঘটনায় আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (৩ জুলাই) এ দণ্ডাদেশ প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সন্দ্বীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন।
জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে এক ব্যক্তিকে একটি কুকুরকে নির্যাতন করতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল হান্নানকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন জানান, প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ কোনোভাবেই সহ্য করা হবে না এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/ফয়সাল/জেএইচ





