কাপ্তাই নদীতে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলী উপজেলায় কাপ্তাই নদীতে গোসল করতে নেমে হাবীবুর রহমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবীবুর রহমান ওই এলাকার নাজের আহম্মদের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে মাদ্রাসার পরীক্ষা শেষে হাবীব বাসায় ফিরে দাদীকে খুঁজতে বের হয়। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে পরিবারের অগোচরে হাবীব কাপ্তাই নদীর পাড়ে চলে যায়।

দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নদীতে হাবীবকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন

Scroll to Top